লালন স্মরণোৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন হয়েছে। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই বাণী ধারণ করে মানবতার শিক্ষা ও সত্যের সন্ধানে ভক্তরা আখড়াবাড়িতে আসছেন। প্রচলিত প্রথা ও সাধু রীতি অনুসারে তিন দিনব্যাপী এ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৭:৪০